News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরোর প্রাক্তন অধিকর্তা মাধবন নায়ার বিজেপিতে যোগ দিলেন
Image

ইসরোর প্রাক্তন অধিকর্তা মাধবন নায়ার বিজেপিতে যোগ দিলেন

তিরুবনন্তপুরম, ২৮ অক্টোবর (হি.স.) : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন অধিকর্তা মাধবন নায়ার আনুষ্ঠানিক ভাবে শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।
প্রাক্তন ত্রিবাঙ্কুর দেবাসওয়াম বোর্ডের সভাপতি তথা কংগ্রেস নেতা জি রামান নায়ারও বিজেপিতে যোগ দিয়েছেন। কেরলের যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ড.প্রমিলা দেবী, জনতা দল (সেকুলার)-এর নেতা কারাকুলাম দিবাকারান নায়ার এবং সি থমাস জন।
উল্লেখনীয় সামনেই কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে একসঙ্গে এতজন বিশিষ্ট ব্যক্তির বিজেপিতে যোগ দেওয়া বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। শবরীমালা ইস্যুতে উত্তাল কেরলের রাজনীতি। সেখানে কার্যত রাজনৈতিক লড়াই বিজেপি বনাম বামেরা হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top