জম্মু, ২৯ অক্টোবর (হি.স.): বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি। গৃহহীন আটটি পরিবার। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জেলার সুরানকোট তহশিলের ডোগরিয়ান গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কিন্তু প্রচুর আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়িটির ভেতর থেকে আগুন লেলিহান শিখা বেরোতে থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলকে। সুরানকোট এবং পুঞ্চ থেকে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসেন। শুরু হয় আগুন নেভানোর কাজ। টানা কয়েক ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভে গেলেও কয়েক লক্ষ টাকার আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই বাড়িটির মধ্যে আটটি পরিবার বাস করত। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে আটটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দমকলের তরফে জানানো হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।অন্যদিকে পুঞ্চ জেলার মেন্দ্রায় একটি দোকানে আগুন লেগে যায়।
জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বাড়িতে আগুন, গৃহহীন আটটি পরিবার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















