News Flash

  • Home
  • Uncategorized
  • চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা : খালেদা জিয়া-সহ ৪ জনের ৭ বছরের কারাদণ্ড
Image

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা : খালেদা জিয়া-সহ ৪ জনের ৭ বছরের কারাদণ্ড

ঢাকা, ২৯ অক্টোবর (হি.স.): জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-সহ চারজন দোষীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বাংলাদেশের আদালত| একইসঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁদের| সোমবার এই রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালতের বিতচারক মহম্মদ আখতারুজ্জামান| খালেদা জিয়ার পাশাপাশি কারাদণ্ড প্রাপ্ত অপর তিনজন দোষী হল-খালেদা জিয়ার তত্কালীন প্রাক্তন সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তত্কালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র হোসেন খোকার ঘনিষ্ঠ সহযোগী মণিরুল ইসলাম খান| রায় ঘোষণার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন থাকায়, উপস্থিত ছিলেন না খালেদা জিয়া| হারিছ চৌধুরী এখনও পলাতক| তবে, অপর দুই আসামি মুন্না ও মণিরুলকে আদালতে হাজির করা হয়|

 ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়| ওই ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লক্ষ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করা হয়| প্রসঙ্গত, তদন্ত চলাকালীন একাধিকবার আদালতে হাজির হতে অনিচ্ছা প্রকাশ করেন খালেদা| সবশেষে, গত ২০ সেপ্টেম্বর খালেদা আদালতে হাজির না হওয়ায় তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন বিচারক| উল্লেখ্য, এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫| ওই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে বিএনপি প্রধান|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top