News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টোকিও, ২৮ অক্টোবর (হি.স.) : ফের বিদেশ সফরে জাপানে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে রবিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, শিনজো আবের সঙ্গে এই নিয়ে ১২বার দেখা করলেন তিনি৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন প্রথম তিনি দেখা করেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে৷ জানা গিয়েছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে জায়গা পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা থেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়৷ পাশাপাশি ভারত-জাপান সম্পর্ক কি করে আরও দৃঢ় করা যায় সেই নিয়েও আলোচনা চলতে পারে তাঁদের মধ্যে৷ দুদিনের এই সামিটের প্রথমদিন রবিবার মূল অ্যাজেন্ডা হিসেবে প্রতিরক্ষা জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে৷
বৈঠকের পরে তাঁরা হোটেলে মধ্যাহ্নভোজন শেষে পরবর্তী পূর্ব নির্ধারিত কাজগুলি করবেন৷ তালিকায় রয়েছে দুই প্রধানমন্ত্রীর প্রাইভেট ডিনার এবং ট্রেনে করে টোকিও সফরও৷ দ্বিপাক্ষিক চুক্তি ছাড়া দুই রাষ্ট্রনেতার আলোচনার মধ্যে আঞ্চলিক সমস্যা থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগিল উঠে আসতে পারে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি টোকিওতে মোদী ইন্ডিয়ান কমিউনিটির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top