News Flash

  • Home
  • Uncategorized
  • টেপানিয়ায় মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার নেই
Image

টেপানিয়ায় মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ফের গণধর্ষণের শিকার হয়েছেন জনৈক যুবতী৷ দুই যুবক মিলে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ বর্তমানে যুবতীর চিকিৎসা চলছে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এন্ড জিবিপি হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবতীটি মানসিক ভারসাম্যহীন৷ এদিকে ঘটনার পর অভিযুক্ত দুই যুবক বেপাত্তা হয়ে গেছে৷ এখনও পুলিশ অভিযুক্ত দুই যুবকের কোনও খোঁজ পায়নি৷ তবে এ বিষয়ে উদয়পুরের আর কে পুর মহিলা থানায় দুই যুবকের বিরুদ্ধে বারতীয় ফৌজদারী দন্ডবিধির ৩৪১ এবং ৩৭৬ ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার নম্বর ৫০/১৮৷ জানা গেছে বিজয়া দশমীর রাতে ২৩ বছরের ওই যুবতী তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ প্রাপ্ত অভিযোগে প্রকাশ, উদয়পুরের টেপানিয়ার একটি রাবার বাগানে মেয়েটির ওপর রাতের অন্ধকারে জনৈক সঞ্জয় সূত্রধর এবং রাকেশ দাস পাশবিক লালসা চরিতার্থ করেছিল৷ ঘটনার পর তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, মেয়ের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ বর্তমানে যুবতীটির চিকিৎসা চলছে জি বি হাসপাতালে৷ এদিকে, অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ তবে আর কে পুর মহিলা থানা থেকে জানানো হয়েছে, অতিসত্বর অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top