News Flash

  • Home
  • Uncategorized
  • প্রসূতি মায়ের মৃত্যুতে তীব্র উত্তেজনা টিএমসিতে
Image

প্রসূতি মায়ের মৃত্যুতে তীব্র উত্তেজনা টিএমসিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ প্রসূতি মায়ের মৃত্যুতে উত্তেজনা ছড়াল হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে থানায় মামলা করেছে মৃতার পরিবার৷

জানা গেছে, প্রসব যন্ত্রণা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন বিশালগড় নোয়াপড়ার বাসিন্দা সম্রাট মিয়ার স্ত্রী রুমেলা বেগম৷ শনিবার সকাল ১১টা নাগাদ নর্ম্যাল ডেলিভারি হয় ওই মহিলার৷ সদ্যোজাত শিশু ও প্রসূতি মা সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছিল হাসপাতালের তরফে৷ কিন্তু, সন্ধ্যা ছয়টা নাগাদ ওই মহিলার মৃত্যু হয়৷ তাতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে৷ মৃতার স্বামীর অভিযোগ, সন্তান প্রসব হওয়ার পর তার স্ত্রী কোন ধরনের চিকিৎসা পাননি৷ চিকিৎসক কিংবা নার্স কেউ তাঁকে দেখাশুনা করেননি৷ ফলে, ওই প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে তা আসেনি৷ এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি৷

মৃতার স্বামী চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে আমতলি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন৷ প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ালেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top