News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক কারবারে যুক্ত ধৃত এসআই’র বাড়িতে তল্লাসী, বহু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার
Image

মাদক কারবারে যুক্ত ধৃত এসআই’র বাড়িতে তল্লাসী, বহু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ রাজ্যব্যাপী নেশা বিরোধী অভিযানে পুলিশ একে একে অবৈধ মাদক কারবারিদের ধরতে শুরু করেছে৷ শুক্রবার রাতে পুলিশ উদয়পুর মহকুমার অধীন বাগমা ফাঁড়ির ওসি বিমল দেববর্মার আস্তানায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে৷ মাদক কারবারিদের সঙ্গে যুক্ত থাকার তথ্য প্রমাণ পেয়েই গ্রেপ্তার করা হয়েছে বাগমা ফাঁড়ির ওসি বিমল দেববর্মাকে৷ এসডিপিও সৌম্য দেববর্মার নেতৃত্বে এই অভিযানে ছিলেন পিআর বাড়ি থানার ওসি আশিষ দাস৷ জানা গেছে, ফেন্সিডিল কারবারের সঙ্গে জড়িত অভিযুক্ত বাগমা ফাঁড়ির ওসি বিএমল দেববর্মাকে গ্রেপ্তার করে পিআর বাড়ি থানায় রাখা হয়েছে৷ এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এসআই বিমল দেববর্মার কৃষ্ণনগরের বাড়িতেও শনিবার হানা দিয়েছে পুলিশ৷ এই অভিযানে ছিলেন সদর এসডিপিও সুমন মজুমদার এবং পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী৷

অভিযানে পুলিশ বিমল দেববর্মার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে৷ ওইসব নথিপত্র কব্জায় নিয়েছে পুলিশ৷ অন্য এক সূত্রে জানা গেছে, পুলিশ বিমল দেববর্মার কৃষ্ণমগর বাসভবন থেকে যে সমস্ত নথিপত্র সংগ্রহ করেছে সেগুলিকে ভিত্তি করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ প্রসঙ্গত, নতুন সরকার ক্ষমতায় আসার পর অবৈধ নেশা ও মাদক কারবারিদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে৷ আর সেজন্যই একে একে জালে উঠতে শুরু করেছে মাদক কারবারিরা৷ এদিকে, নেশা কারবারের সঙ্গে জড়িত অভিযোগে একজন পুলিশ অফিসারের গ্রেপ্তারের ঘটনায় রাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছেন, দেশ তথা সমাজ রক্ষার দায়িত্ব যাঁরা পালন করবে, অপরাধমুক্ত ত্রিপুরা গড়ার মুখ্য ভূমিকা যাঁরা পালন করবে তাদের মধ্যে বিমল দেববর্মার মতো অফিসাররা সমাজের কলঙ্ক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top