News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-পাকিস্তান
Image

এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-পাকিস্তান

মাসকাট, ২৮ অক্টোবর (হি.স.) : এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিবার ভারতের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে পাকিস্তান। মালয়েশিয়াকে পেনাল্টি শুট আউটে হারিয়ে পাকিস্তান পৌঁছে গিয়েছিল আগেই। জাপানকে হারিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শনিবার মাসকাটে উত্তেজক সেমিফাইনালে জাপানকে ৩-২ গোলে হারিয়ে দুরন্ত জয় তুলে নেয় হরেন্দ্র সিংয়ের ছেলেরা।
গ্রুপ পর্বের ম্যাচে এই জাপানকেই ৯ গোলে হারিয়েছিল মেন ইন ব্লু। তবে শনিবার ওমানের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াই ততটা সহজ হল না হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়দের জন্য। প্রথম কোয়ার্টারে এদিন গোলের খাতা খুলতে পারেনি কোনও দলই। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই যদিও কাঙ্খিত গোল তুলে নিয়ে ম্যাচে লিড নেয় মনপ্রীত ব্রিগেড। দুরন্ত ফিনিশ করে সেমির লড়াইয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড গুজরান্ত সিং। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট বাদেই গোল করে ম্যাচে সমতা ফেরান জাপানের ওয়াকুরি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।
আবার মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। নির্ধারিত সময় ম্যাচের ফল অমিমাংসিত থাকায় পেনাল্টি শুট আউটে নিষ্পত্তি হয় ম্যাচের। সেখানে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে যায় পাক দল। সুতরাং রবিবার সুপার সানডে’তে খেতাব নির্ণায়ক ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। ফাইনালে ভারতকে হারিয়ে গ্রুপ পর্বে হারের বদলা তারা নিতে পারে কিনা, এখন সেটাই দেখার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top