News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প রাজনৈতিক মতাদর্শ না থাকলে ভারতকে নিজেদের রাজত্বে পরিণত করত কংগ্রেস : অরুণ জেটলি
Image

বিকল্প রাজনৈতিক মতাদর্শ না থাকলে ভারতকে নিজেদের রাজত্বে পরিণত করত কংগ্রেস : অরুণ জেটলি

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : বিকল্প রাজনৈতিক মতাদর্শ না থাকলে ভারতকে নিজেদের রাজত্বে পরিণত করত কংগ্রেস। শনিবার এমন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি।
এদিন পঞ্চম ইণ্ডিয়া আইডিয়া কনক্লেভের অটলবিহারী বাজপেয়ী স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, স্বাধীনতার পর প্রায় চার দশক ভারতের সব থেকে শক্তিশালী দলটি ছিল কংগ্রেস। প্রথম দুই দশক ক্ষমতায় থাকার পর বংশানুক্রমিক রাজনীতির দিকে ঝকেছিল কংগ্রেস। রাজ্যের পর রাজ্য নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল তারা। কংগ্রেস বিরোধী বামেরা শুধুমাত্র একটি অঞ্চলে নিজেদের সীমাবদ্ধ রেখেছিল। সেই সময় বিকল্প রাজনৈতিক মতাদর্শের দরকার ছিল। সেই সময় ১৯৫৭ সালে কয়েক জন সাংসদকে নিয়ে লোকসভায় এলেন অটলবিহারী বাজপেয়ী। তখনই ভিন্ন মতাদর্শের সুর শোনা গিয়েছিল। আর বেশিদিন থাকলে ভারতকে কংগ্রেসেরই দেশ বলা হত। ক্ষমতা হারিয়ে তাই মরিয়া হয়ে উঠেছে নেহরু পরিবার। ভারতকে টুকরো টুকরো করা হোক স্লোগান উঠছে এমন সভায় নিশ্চয়ই যেতে পছন্দ করতেন না ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। কিন্তু ক্ষমতা ফিরে পাওয়ার লোভে কংগ্রেসের এখন সেই রকমের সভাতেও যোগ দিচ্ছে। রাজনীতিতে নেহরু সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সাদৃশ্য রয়েছে বলে মনে করেন অরুণ জেটলি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top