News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ষাটোর্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার নিজ বাড়িতেই
Image

আগরতলায় ষাটোর্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার নিজ বাড়িতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনা কৃষ্ণনগর প্রগতিরোড এলাকায়৷ মৃতার নাম অঞ্জলি আচার্য৷ বয়স ৬৫ বছর৷ জানা গেছে, শনিবার সকালে কৃষ্ণনগর প্রগতিরোড এলাকার বাসিন্দা অঞ্জলি আচার্য নামের এক বৃদ্ধার মৃতদেহ তাঁরই ঘর থেকে উদ্ধার করেছে রামনগর ফাঁড়ির পুলিশ৷ সকালে বৃদ্ধার ঘরের দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়৷ তখন তাঁরা ঘরের দরজা ভেঙে দেখতে পান ভিতরে মহিলার লাশ৷ সঙ্গে সঙ্গে রামনগর ফাঁড়িতে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ তবে কী কারণে মহিলার মৃত্যু হল বা এ ঘটনার পিছনে কারোর হাত আছে কিনা এসব বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ৷ তবে, পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই আসল সত্য বেরিয়ে আসবে৷ বাড়িতে অন্য কেউই ছিলেন না৷ জানা গেছে, পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top