News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টা পরও হদিশ নেই নিখোঁজ যুবকের
Image

২৪ ঘন্টা পরও হদিশ নেই নিখোঁজ যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ একদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ এখনও ঘরে ফিরেনি কিষাণ বনিক নামের যুবক৷ পুলিশও এখন তার কোনও সন্ধান পায়নি৷ যদিও পুলিশের তল্লাশী জারি রয়েছে বলে জানা গেছে৷ এদিকে, কিষাণের বাবা মা ছেলে ফিরে আসবে, সেই আশায় পথ চেয়ে বসে আছেন৷ জানা গেছে, পূর্ব থানাধীন কল্যাণী ওয়াটার সাপ্লাই এলাকার কিষাণ বণিক নামের এক যুবক শুক্রবার রাত থেকে নিখোঁজ হয়ে গেছে৷ রাতে বাড়ি না ফেরায় চিন্তিত কিষাণের বাবা মা শহরে আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজখবর করেন৷ কিন্তু, কিষাণের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবারের সদস্যরা জানান৷ কিষাণের বাবা ছেলের নিখোঁজ হওয়ার সংবাদটি পূর্ব থানায় জানিয়ে এফআইআর করেছেন৷ কিন্তু, ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও নিখোঁজ ছেলের কোন খোঁজ পায়নি পূর্ব থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top