News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীকে আশ্বাস কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর, নতুন ঘোষিত নূ্যনতম সহায়ক মূল্যেই রাজ্যের কৃষকদের থেকে ধান কেনা হবে
Image

মুখ্যমন্ত্রীকে আশ্বাস কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর, নতুন ঘোষিত নূ্যনতম সহায়ক মূল্যেই রাজ্যের কৃষকদের থেকে ধান কেনা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নয়াদিল্লি সফরকালে আজ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী রামবিলাস পাসোয়ানের সাথে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পাসোয়ান মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, রাজ্যের কৃষকদে র কাছ থেকেই ত্রিপুরার জন্য ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া ধান কিনবে৷ তিনি জানান, ধান কেনা হবে নতুন ঘোষিত নূ্যনতম সহায়ক মূল্যেই৷ তাতে রাজ্যের লক্ষাধিক কৃষক উপকৃত হবেন৷ এবছরের শেষে ডিসেম্বর মাস থেকেই ধান কেনার উদ্যোগ নেওয়া  হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন কেন্দ্রীয় রেল এবং কয়লা মন্ত্রী পীযুষ গোয়েলের সাথেও বৈঠক করেন৷ বৈঠকে রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা এবং রাজ্যে কয়লার লিংকেজেস বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রিড়া মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন রাঠোরের সঙ্গেও সাক্ষাৎ করেন৷ বৈঠকে ‘খেলো ত্রিপুরা’ প্রকল্পে ত্রিপুরায় খেলাধূলার উন্নয়নে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ  নিয়েছেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেন৷ আগামী মাসে ত্রিপুরায় অনুষ্ঠেয় উত্তর-পূর্বাঞ্চল যুব উৎসব ২০১৮-র প্রস্তুতি সম্পর্কেও মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীকে অবহিত করেন৷ শ্রীরাঠোর রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা করে ত্রিপুরার খেলাধূলার উন্নয়নে কেন্দ্রীয় সরকার থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন৷ উত্তর-পূর্বাঞ্চল যুব উৎসবের প্রস্তুতির কাজেও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় সড়ক পরিবহন, হাইওয়ে এবং জাহাজ মন্ত্রকের মন্ত্রী নীতিন গড়করির সাথেও আজ বৈঠক করেন৷ বৈঠকে ত্রিপুরার পরিকাঠামো উনয়ননের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়৷ আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, এনএইচ ৪৪-‘এ’ (মনু -সিংলুম) এবং এন এইচ ২০৮ (কৈলাসহর-তেলিয়ামুড়া) প্রকল্পের ডিপিআর গ্রহণ করা হয়েছে৷ এই প্রকল্পগুলি রূপায়ণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও শ্রীগড়করি জানান৷ এন এইচ ১০৮ -‘বি’ এর এলাইনমেন্টের প্রস্তাবও বৈঠকে আলোচনার পর গ্রহণ করা হয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়করি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, ত্রিপুরায় জাতীয় সড়কগুলি সারাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হবে৷ এন এইচ আই ডি সি এল-এর সহযোগিতা নিয়ে রাজ্যের পূর্ত দপ্তর এই কাজ করবে৷ গোমতী নদী এবং মেঘনা নদীর মধ্যে জলপথ চালু করার ৩৫ কিলোমিটার পলি সরানোর কাজ শুরু করা হবে৷ এই সিদ্ধান্ত ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের নতুন গেইট ওয়ে তৈরির কাজকে উদ্দীপ্ত করবে৷

মুখ্যমন্ত্রী ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন (এনপিসিসি)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মনোহর কুমারের সাথে বৈঠক করেছেন৷ বৈঠকে মুখ্যমন্ত্রী সীমান্তে বিশেষ করে ত্রিপুরার ইন্টার্ন সেক্টরে কাঁটাতারের বেড় নির্মাণের প্রসঙ্গটি উত্থাপন করেন৷ তিনি বিষয়টি মিশন মুডে নেওয়ার জন্য এনপিসিসি’র সিএমডিকে বলেছেন৷ এনপিসিসি-র সিএমডি-ও এই কাজটি মিশন মুডে নেওয়া হবে এবং খুব দ্রুততার সাথে তা শেষ করা হবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এছাড়াও সড়ক নির্মাণের কাজ এবং ত্রিপুরার কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করার বিষয়ে এনবিসিসি লিমিটেডের আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ বৈঠকে এনবিসিসি’র আধিকারিকদের পক্ষে নেতৃত্ব দেন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ড অনুপ কুমার মিত্তল৷ মুখ্যমন্ত্রী ধীর গতিতে কাজ চলার বিষয়টি প্রতিনিধি দলের সামনে উত্থাপন করেন এবং রাজ্যে তাদের কাজ দ্রুত শেষ করার জন্য বলেন৷ যে সমস্ত প্রকল্প হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড (এইচ ই সি এল) আগে করেছে এবং তা এখন এনবিসিসি হাতে নিয়ছে তা নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়৷ রাজ্যের সড়ক এবং সীমান্তে বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করা হবে বলে ড মিত্তল বৈঠকে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷ ড মিত্তল আরও জানান, এর আগে এইচ ই সি এল-কে দেওয়া হয়েছিল এরকম বকেয়া পড়ে থাকা ৫০ শতাংশেরও বেশি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ২০১৯ সালের মার্চ মাসের মধ্যেই এগুলির নির্মাণ কাজ শেষ  হবে বলে আশা করা হচ্ছে৷ তিনি ত্রিপুরায় বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে এনবিসিসি গঠনমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে বলেও মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন৷মুখ্যমন্ত্রী এদিন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন৷ রাজ্যের সর্বত্র উপযুক্ত বেনিফিসিয়ারিরা যাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের সংযোগ পেতে পারেন সেজন্য গ্যাস সংযোগ দেওয়ার কাজ দ্রুত শেষ করতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেছেন৷ এই প্রকল্প যথাযথ বাস্তবায়িত হলে ত্রিপুরায় নারী শক্তি অনেক বেশি উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ এখানে উল্লেখ্য, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইতিমধ্যেই ত্রিপুরায় দেড় লক্ষ গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top