News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সংস্থাগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে : এন চন্দ্রবাবু নাইডু
Image

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সংস্থাগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে : এন চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অন্তর্কলহে মুখ খুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সংস্থাগুলিকে ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার এন চন্দ্রবাবু নাইডু বলেন, দুই বছরের কার্যকালের জন্য সিবিআই ডিরেক্টর পদে একজনকে বসানো হয়। সিবিআই ডিরেক্টর কে হবেন তা মনোনীত করে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং দেশের প্রধানবিচারপতি। কি ভাবে সিবিআই-এর মধ্যে বিভাজন তৈরি করা হল। ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সংস্থাগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে সংস্থাগুলি জনগণের সুরক্ষা জন্য নিয়োজিত সেগুলিকে ক্ষমতাহীন করে দেওয়া হচ্ছে। দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সিবিআই-এর সততা ও পবিত্রতা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। একের পর এক এমন ঘটনা যদি ঘটতে থাকে তবে কি করে সাধারণ মানুষের আস্থা এই সংস্থাগুলির উপর থাকবে।
উল্লেখীয় এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বহুসমাজ পার্টির সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করেন চন্দ্রবাবু নাইডু।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top