News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন এনসিপি নেতা তারিক আনওয়ার, স্বাগত জানালেন রাহুল
Image

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন এনসিপি নেতা তারিক আনওয়ার, স্বাগত জানালেন রাহুল

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): লোকসভা নির্বাচনের প্রাক্কালে দল গোঁছাতে ব্যস্ত কংগ্রেস নেতৃত্ব| তাছাড়া বছর শেষেই ছত্তিশগড়, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন| এমতাবস্থায় কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র নেতা তারিক আনওয়ার| শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন তারিক আনওয়ার| মাত্র এক মাস আগেই এনসিপি থেকে বেরিয়ে আসেন তারিক আনওয়ার, প্রাক্তন এনসিপি নেতাকে স্বাগতও জানিয়েছেন রাহুল গান্ধী|
কংগ্রেস সূত্রের খবর, শনিবার সকালে তারিক আনওয়ার এবং তাঁর সমর্থকরা দিল্লির তুঘলক লেন-এ অবস্থিত বাসভবনে এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন| এরপরই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন বিহারের কাটিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন এনসিপি সাংসদ তারিক আনওয়ার| প্রসঙ্গত, চলতি বছরের সেপেম্বর মাসেই লোকসভা এবং এনসিপি দল থেকে ইস্তফা দেন তারিক আনওয়ার| বিহার থেকে এনসিপি-র একমাত্র লোকসভার সাংসদ ছিলেন তারিক আনওয়ারই|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top