News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৩১ অক্টোবর আরএসএস-এর কার্যকারী মণ্ডলের বৈঠক, সমাপণ ২ নভেম্বর
Image

আগামী ৩১ অক্টোবর আরএসএস-এর কার্যকারী মণ্ডলের বৈঠক, সমাপণ ২ নভেম্বর

নাগপুর, ২৭ অক্টোবর (হি.স.): আগামী ৩১ অক্টোবর মুম্বইয়ের শহরতলি ভাঈন্দরে অবস্থিত কেশব সৃষ্টিতে আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠক| বৈঠকের সমাপ্তি হবে আগামী ২ নভেম্বর| দীপাবলির প্রাক্কালে আয়োজিত এই বৈঠক ‘দীপাবলি বৈঠক’ নামেই পরিচিত| আরএসএস-এর তরফে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর আয়োজিত কার্যকারী মণ্ডলের বৈঠকে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় বিষয়ে আলোচনা হবে| বৈঠকে উপস্থিত থাকবেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ সুরেশ যোশী, সহ-সরকার্যবাহ সুরেশ সোনি, ড. কৃষ্ণ গোপাল, দত্তাত্রেয় হোসবলে, বি ভাগ্যয়া, ড. মনমোহন প্রমুখ| এছাড়াও গোটা দেশ থেকে আগত প্রায় ৩০০ জন বিশিষ্টজনেরা বৈঠকে অংশ নেবেন| আরএসএস সূত্রের খবর, কার্যকারী মণ্ডলের বৈঠকে শবরীমালা মন্দির ইস্যু, রামমন্দির, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং নকশালবাদ নিয়েও আলোচনা হতে পারে|
উল্লেখ্য, কিছু দিন আগে মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত বিজয়াদশমী উত্সবে শবরীমালা, রামমন্দির এবং নকশালবাদ-সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছিলেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত| আর তাই মনে করা হচ্ছে, অখিল ভারতীয় কার্যকারী মণ্ডলের বৈঠকেও এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখতে পারেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top