News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে চার বছর ক্ষমতা থেকে দূরে থাকার পর সেনা জওয়ানদের কথা মনে পড়েছে রাহুল গান্ধীর : অনিল বালুনি
Image

সাড়ে চার বছর ক্ষমতা থেকে দূরে থাকার পর সেনা জওয়ানদের কথা মনে পড়েছে রাহুল গান্ধীর : অনিল বালুনি

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.) : এক পদ এক পেনশন প্রকল্প নিয়ে পাল্টা রাহুল গান্ধীর নিন্দায় সরব হল বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ অনিল বালুনি। সাড়ে চারবছর ক্ষমতা থেকে দূরে থাকার পর বাধ্য হয়েই সেনা জওয়ানদের কথা মনে পড়েছে কংগ্রেস সভাপতির বলে জানিয়েছেন তিনি।
শনিবার অনিল বালুনি জানিয়েছেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালীন সেনা জওয়ানদের জন্য কোনও কাজই হয়নি। সেই সময় দুর্নীতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী নির্লজ্জের মতো মোদী সরকারের নিন্দায় মুখর হয়েছে। ইতিমধ্যে এক পদ এক পেনশন প্রকল্প কার্যকর করে দিয়েছে বর্তমান সরকার। কিন্তু রাহুল গান্ধী সেনা জওয়ানদের জন্য কিছুই করেনি। নিচু মানের রাজনীতি শুরু করেছে রাহুল গান্ধী। ইউপিএ আমলে রাহুল গান্ধী খুব শক্তিশালী ব্যক্তি ছিলেন। কিন্তু সেই সময় সেনা জওয়ানদের জন্য টু শব্দও করেননি। বিগত ৪০ বছর গান্ধী পরিবার ক্ষমতা ছিল কিন্তু সেনাবাহিনী কল্যাণের জন্য কিছুই করেনি।
উল্লেখনীয়, এক পদ এক পেনশন প্রকল্প কার্যকর না করার জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে শনিবার বৈঠক করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
দিল্লিতে কংগ্রেসের প্রধানকার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, মোদী সরকারের নীতিহীনতার ফলে জম্মু ও কাশ্মীরে জওয়ানরা প্রাণ হারাচ্ছে। অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা দিতে পিছু পা হয় না এই সরকার। কিন্তু এক পদ এক পেনশন কার্যকর করতে গড়িমসি করছে কেন্দ্র। প্রাক্তন সেনাকর্মীরা জানিয়েছেন এখনও পর্যন্ত এক পদ এক পেনশন প্রকল্প কার্যকর করা হয়নি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top