News Flash

  • Home
  • Uncategorized
  • কালীপুজার চাঁদার জুলুমবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা হস্তক্ষেপ চাইলেন প্রশাসনের
Image

কালীপুজার চাঁদার জুলুমবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা হস্তক্ষেপ চাইলেন প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ শারদীয়া দুর্গোৎসবের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্দেশ দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করার ক্ষেত্রে কোনও জোরজুলুম করা চলবে না৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমস্ত ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত ক্লাবের কর্তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন পুজায় কোনও প্রকার চাঁদার জুলুমবাজি চলবে না৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে একপ্রকার অমান্য করেই বেশ কিছু জায়গায় চাঁদা আদায়ের ক্ষেত্রে জুলুমবাজি হয়৷ তবে, পরে তা কড়া হাতে দমন করেছিল প্রশাসন৷ মহকুমায় এর প্রভাব বেশী পড়েছিল৷ এখন কালীপুজার ক্ষেত্রেও একই অভিযোগ পাওয়া যাচ্ছে৷ জানা গেছে, তেলিয়ামুড়া, সোনামুড়া, উদয়পুরের বেশ কিছু জায়গায় কালীপুজার চাঁদা আদায়ে জুলুম শুরু হয়েছে৷ এ সমস্ত জায়গাগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের হেনস্তা করে তাঁদের কাছ থেকে চড়া হারে চাঁদা আদায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে৷ ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এই সব ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ৷ জানা গেছে, আতঙ্কিত ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top