News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বাইক দুর্ঘটনায় মহিলা সহ নিহত দুই
Image

পৃথক স্থানে বাইক দুর্ঘটনায় মহিলা সহ নিহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর৷৷ ছেলের বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মায়ের৷ মৃতার নাম শিল্পী সূত্রধর৷ বয়স ৪৫ বছর৷ ঘটাটি ঘটেছে বিশালগড় বাজারে৷ এই ঘটনায় বিশালগড় বাজার এলাকার প্রতিটি মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন৷

মর্মান্তিক এই দৃশ্য যাঁরা দেখেছেন তাঁরা জানিয়েছেন, মুড়াবাড়ির বাসিন্দা শিল্পী সূত্রধর বিশালগড় বাজারে ছেলের বাইক থেকে ছিটকে পড়ে যান৷ তখন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, পরবর্তী সময় তাঁকে আগরতলা মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক রেফার করেন৷ কিন্তু, দুর্ভাগ্যবশত জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিল্পী সূত্রধরের মৃত্যু হয়৷ জানা গেছে, ঘটনার দিন শিল্পী সূত্রধর লক্ষ্মীপুজার বাজার করতে ছেলের সাথে বাইকে করে বাজারে গিয়েছিলেন৷ এদিকে, ময়নাতদন্তের পর বুধবার সকালে শিল্পী সূত্রধরের মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়ছে৷

এদিকে, আবারো বেপরোয়া ভাবে বাইক চালানোর ফলে জনৈক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনাটি ঘটেছে সন্ধ্যা পৌণে ছয়টা নাগাদ তেলিয়ামুড়া থানার অধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়৷ পুলিশ এই সংবাদ দিয়ে জানিয়েছে, উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা জীতেন্দ্র বিশ্বাসের ছেলে রাসমোহন বিশ্বাস (৩৫) নিজের একটি বাইক নিয়ে তেলিয়ামুড়ার দিকে আগরতলার পথে বাড়ি থেকে কিছু দূরে কৃষ্ণপুর -তেলিয়ামুড়া সড়কের পাশে একটি বিদ্যুতের খঁুটির সাথে প্রচন্ড বেগে ছুটে গিয়ে ধাক্কা দেয়৷ তাতে সে রাস্তার উপর ছিটকে পড়ে৷ ঘটনাস্থলেই রাসমোহন বিশ্বাসের মৃত্যু হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনীর একটি গাড়ি ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top