News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে পৃথক স্থানে কিশোর কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গর্জিতে এক ব্যক্তি খুন, গ্রেপ্তার তিন
Image

বিশালগড়ে পৃথক স্থানে কিশোর কিশোরীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, গর্জিতে এক ব্যক্তি খুন, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ২৫ অক্টোবর৷৷ লক্ষ্মীপূজার দিনে তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা৷ দুজন ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান৷ অন্যদিকে অপর একজনকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ যদিও এই খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে৷

সংবাদে প্রকাশ, বুধবার সাতসকালে বিশালগড়স্থিত বিএমসি ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পনের বছরের কিশোর মায়ের বকুনিতে অভিমানে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় আমবাগান এলাকায়৷ সেখানকার বাসিন্দা চয়ন দেবের একমাত্র ছেলে দশম শ্রেণীর ছাত্র সায়ন দেব মায়ের বকুনিতে অভিমানে আত্মহত্যা করেছে৷ জানা গিয়েছে, বাজি পুড়ানো নিয়ে মা সায়নকে বকুনি দিয়েছিল৷ তাতে সে অপমান বোধ করে এবং সবার অলক্ষে সে রান্না ঘরে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে৷ মা তখন লক্ষ্মীপুজার আয়োজন করছিলেন ঠাকুর ঘরে৷ তিনি হঠাৎ রান্না ঘরে গেলে দেখতে পান ছেলের মৃতদেহ ঝুলছে৷ সঙ্গে সঙ্গেই চিৎকার চেচামেচি শুরু করেন৷ আশেপাশের লোকজন ছুটে আসেন৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে সায়নের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মা, বাব সহ আত্মীয় স্বজনদের কান্নায় গোটা আমবাগান এলাকা শোকে স্তব্ধ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

এদিকে, একই দিনে রাত আটটা নাগাদ বিশালগড় থানার অধীন কড়ইমুড়া  দ্বাদশ শ্রেণী সুকলের শিক্ষক রোস্তম চৌধুরীর মেয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ নিজ বাড়ির ঘরের মধ্যেই মেয়েটি আত্মহত্যা করেছে৷ মেয়েটি বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস সুকলের দশম শ্রেণীর ছাত্রী ছিল৷ পড়াশুনায় খুবই মেধাবী ছিল৷ কিন্তু, কেন মেয়েটি আত্মহত্যা করল এই ব্যাপারে পরিবারের লোকজন কোন কিছু বলছে না৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ৷ পরপর সকাল সন্ধ্যায় দুই কিশোর কিশোরীর ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় গোটা বিশালগড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

অন্যদিকে,  লক্ষ্মীপুজার রাতে গর্জি বসনখলায় এক ব্যক্তি খুন হয়েছেন৷ নিহত ব্যক্তির নাম সত্যেন্দ্র সাংমা৷ এ ঘটনায় গর্জি থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ জানা গেছে, পুলিশ এই খুনের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ধৃতরা৷

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ জারি রেখেছে যাতে সংঘটিত খুনের পেছনে আর কারা, বা কী কারণে এই কান্ড ঘটেছে তা জানা যায়৷ এদিকে, পুলিশের জেরায় ধৃতরা খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, সত্যেন্দ্র সাংমাকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে৷ সত্যেন্দ্র সাংমার শরীরে ধারলো অস্ত্রের চিহ্ণ রয়েছে৷ তার শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, পুলিশ মৃত ব্যক্তির ময়না তদন্তের শেষে বৃহস্পতিবার সকালে মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দিয়েছে৷ জানা গেছে, পুলিশ এই ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top