News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলা বাজারে বিধবংসী অগ্ণিকান্ডে সতেরটি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটি টাকার অধিক
Image

বটতলা বাজারে বিধবংসী অগ্ণিকান্ডে সতেরটি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটি টাকার অধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে রাজধানী আগরতলার বটতলা বাজারের একংশ ছারখার হয়ে গেছে৷

অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলতে বটতলা বাজারে গেলেন মুখ্যমন্ত্রী৷ ছবি নিজস্ব৷

বৃহস্পতিবার ভোর, স্থানীয় সময় প্রায় চারটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে৷ বটতলা বাজারে সংঘটিত অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত দোকান মালিক ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা এবং যাঁদের অল্পবিস্তর ক্ষতি হয়েছে তাঁদের ২৫ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে৷ এই সহায়তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করা হবে বলে সরকারী সূত্রে জানা গেছে৷ তবে সংঘটিত অগ্ণিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বহু বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, লক্ষ্মীপুজার গভীর রাতে এক ভয়াবহ অগ্ণিকান্ডের ঘটনা ঘটে বটতলা বাজারে৷ এই অগ্ণিকান্ডে বাজারের প্রায় সতেরটি দোকান সম্পূর্ণভাবে ভস্ম হয়ে গেছে৷ এছাড়া বেশ কিছু দোকানের অল্পবিস্তর ক্ষতি হয়েছে৷

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ খবর পেয়ে তিনটি ইঞ্জিন নিয়ে ছুটে যায় অগ্ণিনির্বাপকের দল৷ প্রায় চার ঘন্টার কসরতে আজ ভোর চারটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা৷ জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে আগুনের উৎপত্তি৷ আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফের অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজার ঘুরে দেখেছেন৷ কথা বলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে৷ পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, অগ্ণিকান্ডে মোট আঠারটি দোকান পুড়েছে৷ এর মধ্যে পাঁচটি দোকান পুরোপুরি ভস্ম হয়েছে৷ বাকিগুলি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলির কোনও ইনস্যুরেন্স নেই৷ তবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাথমিকভাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের ২৫ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে৷ পাশাপাশি স্মার্ট সিটির প্রকল্পের অধীনে বটতলা বাজারের পরিকাঠামো উন্নত করা হবে৷ এদিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক আশিস কুমার সাহাও৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাায় এক কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top