News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কমল পেট্রোল-ডিজেলের মূল্য, আরও সস্তা জ্বালানি তেল
Image

ফের কমল পেট্রোল-ডিজেলের মূল্য, আরও সস্তা জ্বালানি তেল

নয়াদিল্লি ও কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): ক্রমাগত বাড়তে থাকার পর আবারও কমল পেট্রোল-ডিজেলের মূল্য| এক-দু’দিন নয়, একটানা ৯ দিন সস্তা হল পেট্রোল-ডিজেলের মূল্য| বৃহস্পতিবারের পর শুক্রবার আরও সস্তা হল জ্বালানি তেল| সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেল| কলকাতায় শুক্রবার এক ধাক্কায় ২৪ পয়সা কমেছে পেট্রোলের দাম| ৭ পয়সা কমার পর নিম্নমুখী ডিজেলও| ২৪ পয়সা কমার পর, শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৮২.৭১ টাকা| পাশাপাশি ডিজেলের দাম কমে হয়েছে ৭৬.৫৮ টাকা|
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শুক্রবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ২৫ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৮০.৮৫ টাকা প্রতি লিটার এবং ৭ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৭৪.৭৩ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ২৫ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ৮ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮৬.৩৩ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৮.৩৩ টাকা প্রতি লিটার (ডিজেল)| বিগত মাস খানেকেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী ছিল| এমতাবস্থায় পরপর ৯ দিন এক ধাক্কায় বেশ খানিকটা কমল পেট্রোল-ডিজেলের মূল্য| জ্বালানি তেলের দাম কমায় দীপাবলির প্রাক্কালে স্বস্তিতে আমজনতা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top