News Flash

  • Home
  • Uncategorized
  • সিভিসি-কে তদন্তের নির্দেশ, আপাতত রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা : সুপ্রিম কোর্ট
Image

সিভিসি-কে তদন্তের নির্দেশ, আপাতত রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): জরুরিকালীন ভিত্তিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঠিকই, তবে আগামী দু’সপ্তাহের মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| দীপাবলির পর মামলার পরবর্তী শুনানি, আগামী ১২ নভেম্বর|
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অর্ন্তকলহ সামাল দিতে গত বুধবার নজিরবিহীন সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার| জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে| ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর অলোক বর্মা| বর্মার অপসারণ মামলার শুনানিতে শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না সিবিআই-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিলেও, এই সময়ে রুটিন কাজ করতে পারবেন অলোক বর্মা| এখানেই শেষ নয়, অলোক বর্মার অপসারণ মামলায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি) এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পট্টনায়েক-এর তত্ত্বাবধানে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে (সিভিসি)| এই সময়ে রুটিন কাজ করবেন এম নাগেশ্বর রাও, তবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি|
বেআইনিভাবে ছুটিতে পাঠানো হয়েছে, এই অভিযোগ নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| সেই মামলার শুনানিতে অলোক বর্মার হয়ে সওয়াল করেন এফ নরিম্যান| শীর্ষ আদালতে এফ নরিম্যান জানান, ‘বেআইনিভাবেই সিভিসি এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্দেশ গৃহীত হয়েছে|’ নরিম্যানের এই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ‘আমরা বিষয়টি বিবেচনা করে দেখছি| আমাদের যা দেখতে হবে, তা হল অন্তর্বর্তীকালীন নির্দেশ কিভাবে পাস করানো হল|’ এরপরই অ্যাটর্নি জেনারেলর উদ্দেশ্যে সিজেআই জানান, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা, উভয়ের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে ১০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে| তদন্ত করবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পট্টনায়েক নেতৃত্বাধীন একটি কমিটি| কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| দীপাবলির পর এই মামলার পরবর্তী শুনানি, আগামী ১২ নভেম্বর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top