News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জের জঙ্গলে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার
Image

বিশ্রামগঞ্জের জঙ্গলে সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ অক্টোবর৷৷ বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগর এলাকায় রাস্তা লাগোয়া জঙ্গল থেকে একটি সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার করা হয়েছে৷ এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সদ্যোজাত এই শিশুকন্যাকে উদ্ধার করেছে৷ জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগর এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে হঠাৎ একটি শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা৷ চিৎকার শুনে জঙ্গলের কাছে গিয়ে এলাকাবাসী দেখতে পান কাপড়ে মোড়া একটি সদ্যোজাত শিশুকন্যা৷ সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বিশ্রামগঞ্জ থানায়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ জানা গেছে, বর্তমানে শিশুটি বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷ এদিকে, এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চাইল্ড লাইন হোমের কর্মকর্তারা৷ তারা গিয়ে শিশুটিকে দেখেছেন৷ তাঁরা জানান, শিশুটিকে হোমে রাখার ব্যবস্থা করা হবে৷ কে বা কারা শিশুটিকে ফেলে রেখেছে তা তদন্ত করছে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top