News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই-এর অর্ন্তকলহ, দিল্লিতে রাহুলের নেতৃত্বে মিছিল কংগ্রেসের
Image

সিবিআই-এর অর্ন্তকলহ, দিল্লিতে রাহুলের নেতৃত্বে মিছিল কংগ্রেসের

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অর্ন্তকলহ সামাল দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার| তবে, এহেন নজিরবিহীন সিদ্ধান্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক| বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতেও শুরু করেছে| এই ইসু্যকে ‘হাতিয়ার’ করে এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামল কংগ্রেস| সিবিআই ডিরেক্টর অলোক বর্মার অপসারণের প্রতিবাদে দয়াল সিং কলেজ থেকে মিছিলে নেতৃত্বে দেন কংগ্রেস সভাপতি সভাপতি রাহুল গান্ধী| মিছিলে অংশ নেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা, সিপিআই নেতা ডি রাজা এবং শরদ যাদব প্রমুখ| তৃণমূলও প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে| তবে, দিল্লিতে রাহুলের নেতৃত্বে মিছিল আটকে দেয় পুলিশ|
দিল্লির পাশাপাশি গোটা দেশজুড়েই প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা| উত্তর প্রদেশের রাজধানী লখনউ, বিহারের রাজধানী পাটনা, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, পঞ্জাব এবং হরিয়ানার বাজধানী চণ্ডীগড় সর্বত্রই বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা| লখনউয়ে সিবিআই দফতরের সামনে কংগ্রেস নেতা রাজ বব্বরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়| চণ্ডীগড়ে কংগ্রেসের মিছিলে জলকামান ব্যবহার করে পুলিশ|
সিবিআই-এর গৃহযুদ্ধ সামাল দিতে গত বুধবারই সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা-সহ বেশ কয়েকজন অফিসারকে ছুটিতে পাঠানো হয়| মোদী সরকারের এহেন নজিরবিহীন সিদ্ধান্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক| একযোগে সমালোচনায় সরব প্রতিটি রাজনৈতিক দল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top