News Flash

  • Home
  • Uncategorized
  • লাভজনক পদ কাণ্ডে ২৭জন আপ বিধায়কের আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি
Image

লাভজনক পদ কাণ্ডে ২৭জন আপ বিধায়কের আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : লাভজনক পদে থাকার জন্য বিধায়ক পদ বাতিল হওয়ার মুখে দাঁড়িয়ে আম আদমি পার্টির (আপ) ২৭ জন বিধায়কের। বিধায়ক পদ যাতে বাতিল না হয়ে যায় তার জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আর্জি জানিয়েছিল আম আদমি পার্টি। কিন্তু সেই আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি।
জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশকে অগ্রাধিকার দিয়ে এই আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচন কমিশন এই আর্জির কোনও ভিত্তি খুঁজে পায়নি। উল্লেখনীয় গত ২৬ এপ্রিল দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে প্রতিটি হাসপাতালের জন্য রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়। সেই সমিতির চেয়ারম্যান পদে বসানো হয়েছিল দলীয় বিধায়কদের। দিল্লি সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল এই সমিতি কোনও লাভজনক সংস্থা নয়। স্বাস্থ্য বিষয়ক সুপারিশ দেওয়াটাই এই সমিতির কাজ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top