News Flash

  • Home
  • Uncategorized
  • মাদ্রাজ হাইকোর্টের রায়ে খুশি পালানিস্বামী, আশাবাদী উপ-নির্বাচনে জয়ী হওয়ার বিষয়েও
Image

মাদ্রাজ হাইকোর্টের রায়ে খুশি পালানিস্বামী, আশাবাদী উপ-নির্বাচনে জয়ী হওয়ার বিষয়েও

চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্বস্তি পেয়েছে এআইএডিএমকে সরকার| তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল ১৮ জন বিদ্রোহী বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বৃহস্পতিবার স্পিকারের সেই সিদ্ধান্তই বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট| ওই ১৮টি আসনে উপ-নির্বাচনের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হবেন| মাদ্রাজ হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী| একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ‘১৮টি আসনে উপনির্বাচন হলেও, সমস্ত আসনেই জয়ী হবে আম্মা সরকার|’ মাদ্রাজ হাইকোর্টের রায়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পালানিস্বামী বলেছেন, ‘হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি| এমনকি, যদি ওই ১৮টি আসনে উপ-নির্বাচন হয়, তবে আম্মা সরকারই সমস্ত আসনে জয়ী হবে| পরবর্তী বিষয়গুলি নির্বাচন কমিশনের ভাবনার বিষয়|’
২০১৭ সালে বিদ্রোহী ১৮ জন বিধায়ক মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীকে সরানোর দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন| ওই চিঠি লেখার পরই তাঁদের বিধানসভা থেকে বরখাস্ত করেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল| কিন্তু, বৃহস্পতিবার স্পিকারের সিদ্ধান্তই বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট| মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে টিটিভি দিনাকরণ জানিয়েছেন, ‘আমরা পিছিয়ে পড়ছি না| ভালোই অভিজ্ঞতা হল, এই পরিস্থিতির মোকাবিলা করব আমরা| ১৮ জন বিধায়কের সঙ্গে বৈঠক করার পরই ভবিষ্যতের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে|’ যদিও, তামিলনাড়ু বিধানসভার ডেপুটি স্পিকার পোল্লাচি ভি জয়ারমণ বলেছেন, ‘ধর্মের জয় হল| প্রতারক এবং বিশ্বাসঘাতকদের মুখে থাপ্পড় পড়ল| আমাদের বিশ্বাস ছিল সত্যেরই জয় হবে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top