News Flash

  • Home
  • Uncategorized
  • মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্বস্তিতে পালানিস্বামী সরকার, বহাল থাকল স্পিকারের সিদ্ধান্ত
Image

মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্বস্তিতে পালানিস্বামী সরকার, বহাল থাকল স্পিকারের সিদ্ধান্ত

চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): মাদ্রাজ হাইকোর্টের রায়ে রীতিমতো স্বস্তি পেল তামিলনাড়ুর এআইএডিএমকে সরকার| তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল ১৮ জন বিদ্রোহী বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বৃহস্পতিবার স্পিকারের সেই সিদ্ধান্তই বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট| মাদ্রাজ হাইকোর্টের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি এআইএডিএমকে নেতৃত্ব| ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আনন্দ উদযাপন| তামিলনাড়ু বিধানসভার ডেপুটি স্পিকার পোল্লাচি ভি জয়ারমণ বলেছেন, ‘ধর্মের জয় হল| বিশ্বাসঘাতকদের মুখে থাপ্পড় পড়ল|’ মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের পর এআইএডিএমকে থেকে বরখাস্ত হওয়া নেত্রী ভি কে শশিকলা এবং তাঁর ভাইপো টিটিভি দিনাকরণের ঘনিষ্ঠ ১৮ জন বিধায়ক আর বিধানসভার সদস্য থাকলেন না| ওই ১৮ আসনে উপ-নির্বাচনের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হবেন|
২০১৭ সালে বিদ্রোহী ১৮ জন বিধায়ক মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীকে সরানোর দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লেখেন| এই চিঠি লেখার পরই তাঁদের বিধানসভা থেকে বরখাস্ত করেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল| মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে টিটিভি দিনাকরণ জানিয়েছেন, ‘আমরা পিছিয়ে পড়ছি না| ভালোই অভিজ্ঞতা হল, এই পরিস্থিতির মোকাবিলা করব আমরা| ১৮ জন বিধায়কের সঙ্গে বৈঠক করার পরই ভবিষ্যতের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে|’ যদিও, তামিলনাড়ু বিধানসভার ডেপুটি স্পিকার পোল্লাচি ভি জয়ারমণ বলেছেন, ‘ধর্মের জয় হল| প্রতারক এবং বিশ্বাসঘাতকদের মুখে থাপ্পড় পড়ল| আমাদের বিশ্বাস ছিল সত্যেরই জয় হবে|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top