News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল ভারত
Image

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল ভারত

মাসকট, ২৫ অক্টোবর (হি.স.) : হকিতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ উড়িয়ে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপস্তরে শীর্ষস্থানে উঠে এল ভারত। বুধবার ওমানের মাসকটে সুলতান কুয়াবুস স্পোর্টস কমপ্লেক্সকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ভাবে খেলা শুরু করেছিল ভারত। হরমনপ্রীত সিং-এর এই ম্যাচে অনবদ্য খেলে হ্যাটট্রিক করেন। খেলার পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং, দশ মিনিটের নাগদ দক্ষিণ কোরিয়ার গোল পোস্ট গোল করে এগিয়ে দেন গুরজান্ট সিং। এরপর ৪৭ ও ৫৯ মিনিটের মাথায় গোল করেন হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং।
খেলার দ্বিতীয় কুয়াটারে ২০ মিনিটের মাথায় গোল করে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিতে যাওয়ার ফলে গ্রুপস্তরে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে পৌঁছল ভারত। অন্যান্য দলগুলির সঙ্গে ২৫ গোল এবং ১৩ পয়েন্টের ব্যবধান রেখে দিয়ে গ্রুপস্তরে শীর্ষস্থান দখল করে ভারত। উল্লেখনীয় মঙ্গলবার মলয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর বুধবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিছুটা চাপ নিয়েই শুরু করেছিল ভারত। কিন্তু খেলা যত এগিয়েছে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top