News Flash

  • Home
  • Uncategorized
  • বিশাখাপত্তনমে বিভিন্ন সংস্থার অফিসে আয়কর হানা, তল্লাশি চলছে তামিলনাড়ুর ১০০টি জায়গায়

বিশাখাপত্তনমে বিভিন্ন সংস্থার অফিসে আয়কর হানা, তল্লাশি চলছে তামিলনাড়ুর ১০০টি জায়গায়

বিশাখাপত্তনম ও চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্পেশ্যাল ইননোমকি জোন-এ অবস্থিত বেশ কিছু সংস্থার অফিসে তল্লাশি অভিযান শুরু করলেন আয়কর বিভাগের অফিসারেরা| বৃহস্পতিবার সকালে আয়কর দফতর সূত্রে খবর পাওয়া যায়, বিশাখাপত্তনমে অবস্থিত আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-এর কার্যালয় থেকে অনন্তপক্ষে ৫০টি গাড়িতে করে পৃথক পৃথক জায়গায় তল্লাশি অভিযান চালানোর জন্য বেরিয়ে পড়েছেন আয়কর বিভাগের অফিসাররা| আপাতত আয়কর বিভাগের আটটি বিশেষ টিমের সদস্যরা স্পেশ্যাল ইকনোমিক জোন-এ অবস্থিত সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন|
অন্যদিকে, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নয়, তামিলনাড়ুর প্রায় ১০০টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর বিভাগের অফিসাররা| তল্লাশি চলছে ভি ভি মিনারেলস এবং ভি ভি মিনারেলস-এর মালিক ভাইকুন্দরঞ্জন-এর অফিসেও| সূত্রের খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত বিশেষ কিছু হাতে আসেনি আয়কর বিভাগের অফিসারদের|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top