News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্র্যাভো
Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ব্র্যাভো

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পেশাদার ক্রিকেট লিগগুলো-তে খেলা চালিয়ে যাবেন ৩৫ বছরের ক্যারিবিয়ান ডিজে।
বুধবার ব্র্যাভো জানিয়েছেন, “আজ আমি সমস্ত ধরনের ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি। আমার এখনও মনে আছে ১৪ বছর আগের সেই দিনের কথা, যেদিন আমার হাতে তুলে দেওয়া হয়েছিল মেরুন রঙের টুপি। ২০০৪ সালের জুলাই মাস, ইংল্যান্ডের লর্ডসে অভিষেক থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ক্রিকেটের প্রতি আমি একই রকম ভাবে উত্সাহী ছিলাম। আমার উত্সাহ এক ফোঁটাও কমেনি ”। ব্র্যাভো আরও বলনে, “বাকিরা যেভাবে আগামী প্রজন্মকে জায়গা ছেড়ে দিয়েছেন, আমিও তাই করলাম। ”
উল্লেখ্য, ২০০৪ সালে ইংল্যান্ডে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন ডোয়েন ব্র্যাভো । প্রথম ম্যাচেই তিনি শিকার করেছিলেন মার্কস ট্রেসকথিক এবং অ্যান্ড্রু স্ট্রসের মতো তারকা ব্যাটসম্যানকে। এরপরই লর্ডসের মাটিতে টেস্ট ডেবিউ হয় ব্র্যাভোর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্টে ৮৬টি উইকেট রয়েছে তাঁর। টেস্টে শতরান আছে ৩টি। তাঁর ঝুলিতে অর্ধ-শতরান ১৩টি। আর একদিনের আন্তর্জাতিকে ব্র্যাভোর নামের পাশে রয়েছে ১৬৪টি ম্যাচ। যেখানে তিন হাজারের কাছাকাছি রান এবং ১৯৯টি উইকেট রয়েছে তাঁর। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ছাড়াও ব্র্যাভো খ্যাতি অর্জন করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটেও। আন্তর্জাতিক কেরিয়ারের শেষের দিকে তিনি একজন টি-টোয়েন্টি স্পেশ্যালিস্ট হিসেবেই বিশ্ব পরিচিতি অর্জন করেন। আর সেকারণেই বিগ ব্যাশ, আইপিএল, বাংলাদেশের টি-টোয়েন্টি লিগে তাঁর কদরও খুব বেশি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top