News Flash

  • Home
  • Uncategorized
  • দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্র মালাদ পশ্চিম, অটো-রিক্সা ও মোটরবাইকে অগ্নিসংযোগ
Image

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্র মালাদ পশ্চিম, অটো-রিক্সা ও মোটরবাইকে অগ্নিসংযোগ

মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.): পৃথক দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ-রণক্ষেত্রের চেহারা নিল মুম্বইয়ের মালাদ পশ্চিম এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, চারটি অটো-রিক্সা এবং তিনটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। কি কারণে গন্ডগোলের সূত্রপাত, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বইয়ের মালাদ পশ্চিম এলাকা। বিক্ষুব্ধরা রাস্তায় দাঁড়িয়ে থাকা চারটি অটো-রিক্সা এবং তিনটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। উত্তেজনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে বিক্ষুব্ধরা পালিয়ে যায়। কি কারণে এই গণ্ডগোল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top