News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় কার্গিল চৌমুহনীতে বিস্তর গাঁজা, উদ্ধার চুড়াইবাড়িতে নিষিদ্ধ কফ সিরাপসহ গ্রেপ্তার দুই যুবক
Image

আগরতলায় কার্গিল চৌমুহনীতে বিস্তর গাঁজা, উদ্ধার চুড়াইবাড়িতে নিষিদ্ধ কফ সিরাপসহ গ্রেপ্তার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চুড়াইবাড়ি,২৩ অক্টোবর৷৷ মঙ্গলবার দুপুরে রাজধানী আগরতলার কার্গিল চৌমুহনীস্থিত এক বাড়ি থেকে দশ প্যাকেট

ইন্দ্রনগরে উদ্ধার করা হয় গাঁজা৷ ছবি নিজস্ব৷

গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ শহরের টাউন ইন্দ্রনগরে অবস্থিত কার্গিল চৌমুহনীর এক বাড়িতে অভিযান চালায়৷ অভিযানে ওই বাড়ি থেকে দশ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ তবে, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ সংশ্লিষ্ট বাড়িতে কে বা কারা গাঁজা মজুত রেখেছিল সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে, পুলিশ জানিয়েছে, নেশা বিরোধী অভিযান তেজি হওয়ার কারণে নেশা কারবারিরা এখন আতঙ্কে রয়েছে৷ কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়েছে৷ আবার কেউ কেউ নেশা সামগ্রীগুলি নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছে৷ আগামীদিনেও নেশা বিরোধঘী অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে, সোমবার পানিসাগর পুলিশের জালে ত্রিশ লক্ষ টাকার গাঁজা, নগদ তিন লক্ষ টাকা, তিনটি মোবাইল হ্যান্ডসেট সহ পাঁচ যুবক গ্রেপ্তারের পর মঙ্গলবার ফের সাফল্য পেয়েছে চুড়াইবাড়িস্থিত গোয়েন্দা পুলিশ৷ সোমবারের মত মঙ্গলবার রুটিন তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে কফ সিরাপ৷ নেশার ওষুধ পাচারের অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ অসম-ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের চুড়াইবাড়ি গেটে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা রুটিশ তল্লাশি চালাচ্ছিলেন৷ সে সময় অসম থেকে টিআর-০১-কিউ- ৬৫৩৪ নম্বরের একটি মটর বাইকে দুই আরোগীকে গতি রোধ করতে ইঙ্গিত দেওয়া হয়৷ বিপদ বোঝে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যেতে চাইলেও শেষ রক্ষা হয়নি৷ পুলিশের হাতে দুজন ধরা পড়ে যায়৷ পরে বাইকে তল্লাসি চালিয়ে একটি ব্যগ থেকে প্রায় কুড়ি হাজার টাকার কোরেক্স নামক কফ সিরাপ বাজেয়াপ্ত করে হয়৷ এর সঙ্গে পাকড়াও করা হয় সুরেশ চাকমা এবং সত্যবান চাকমা নামের দুই নেশা কারবারিকে৷ তাদের বাড়ি মনু থানার অধীন ছৈলেংটায়৷ তাদের হেফাজতে থাকা দুটি মোবাইল হ্যান্ডসেট এবং নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ পুলিশি জেয়ার ধৃতরা জানিয়েছে, তারা অসমের বাজারিছড়া থানা এলাকার কাঁঠালতলীর একটি ফার্মাসি থেকে এই কফ সিরাপগুলি কিনে আগরতলায় নিয়ে যাচ্ছিল৷

চড়িলাম সংযোজন ঃ বিশালগড় থানার অধীন উত্তর ব্রজপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রচুর পরিমানে বিলেতী মদ সহ অটো চালককে গ্রেপ্তার করেছে৷ অটোর নম্বর টিআর-০৭-২৪৯৮৷ অটো চালক জানিযেছে এই মদের মালিক বিশ্বজিৎ দেবনাথ৷ বিশ্বজিৎ দেবনাথের মোদির দোকন রয়েছে ব্রজপুর ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ এই মোদি দোকানে মদ বিক্রি করা হয়৷

আগরতলা সংযোজন ঃ রাজধানী আইজিএম হাসপাতাল চৌমুহনীতে একটি অটোতে নেশা টেবলেট উদ্ধার করেছে পুলিশ৷ প্রতিদিনই এই নেশা সামগ্রী বিক্রি করা হয় অটোর মধ্যে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top