News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে রাস্তায় মহিলাকে খুন, পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ
Image

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে খুন, পুলিশের ভূমিকায় বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ ব্যক্ত করেছেন সাধারণ মানুষ৷ চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি প্রকাশ্যে রাস্তায় এক মহিলাকে খুনের অভিযোগে অভিযুক্ত পুনিচন্দ্রকে৷ তবে, পুলিশের বক্তব্য খুব শীঘ্রই আসামীকে গ্রেপ্তার করতে পারবেন তাঁরা৷ অভিযুক্তকে পাকড়াও করতে তল্লাশী অভিযান জারি রয়েছে বলে পুলিশের দাবি৷ এদিকে, সাধারণ মানুষ পুলিশের দায়সারা মনোভাবে খুবই ক্ষিপ্ত হয়ে উঠেছেন৷ তাঁদের বক্তব্য, পুলিশ তাদের কর্তব্য সঠিকভাবে পালন করছে না৷ উল্লেখ্য, বিলোনীয়ায় প্রকাশ্য রাস্তায় বেধড়ক লাঠির আঘাতে খুন হয়ে হয়েছে ৪৫ বছরের কৃষ্ণতারা ত্রিপুরাকে৷ জানা গেছে, ননদের স্বামীর হাতে তাকে খুন হতে হয়েছে৷ এদিকে, এই ঘটনায় ননদও গুরুতর আহত অবস্থায় বিলোনীয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছন৷ জানা গেছে, আহত ননদ শান্তিরাণি ত্রিপুরার শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ চিকিৎকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top