News Flash

  • Home
  • Uncategorized
  • তিন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তান দূতাবাসের আধিকারিকদের তলব বিদেশমন্ত্রকের
Image

তিন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তান দূতাবাসের আধিকারিকদের তলব বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): তিন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় পাকিস্তান দূতাবাসের বরিষ্ঠ আধিকারিকদের মঙ্গলবার ডেকে পাঠাল ভারতের বিদেশমন্ত্রক। গত ২১শে অক্টোবর জম্মু ও কাশ্মীরের সুন্দরবনি সেক্টরে পাকিস্তানের জঙ্গিদের গুলিতে শহিদ হন টহলরত তিন জওয়ান। বিষয়টিকে মোটেও হাল্কা ভাবে নেয়নি বিদেশমন্ত্রক। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদ করে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের বরিষ্ঠ আধিকারিকদের ডেকে পাঠাল বিদেশমন্ত্রক। পাকিস্তানি জঙ্গিদের গুলিতে তিন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক। এক বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ গঠনমূলক সম্পর্কের যে আশ্বাস পাকিস্তান দিয়ে চলেছে তার কোনও ভিত্তি নেই। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ঢোকার সময় ছয়জন পাকিস্তানি জঙ্গিকে বাধা দেয় সীমান্তে টহলরত নিরাপত্তা বাহিনী। দুই তরফের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। সংঘর্ষে দুই জঙ্গি প্রাণ হারায়। শহিদ হন তিন জওয়ান। বিদেশমন্ত্রকের তরফে নিহত জঙ্গিদের মৃতদেহগুলিকে নিয়ে যেতে বলা হয়েছে পাকিস্তানকে।

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে পাকিস্তানকে জঙ্গি মদত দেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের অবাঞ্ছিত সংঘর্ষ বিরত লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তান দূতাবাসের আধিকারিকদের মনে করিয়ে দেওয়া হয় ২০০৩ সংঘর্ষ বিরত নিয়ে দুই দেশ সমঝোতায় এসেছিল। কিন্তু তার তোয়াক্কা না করে ২০১৮ সালে এখনও পর্যন্ত ১৫৯১ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে করেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্কের মর্যাদা দিয়ে পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদীদের মদত করাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top