News Flash

  • Home
  • Uncategorized
  • সিকিমে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকদের দল, মৃত্যু পাঁচজনের
Image

সিকিমে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকদের দল, মৃত্যু পাঁচজনের

নয়াবাজার (সিকিম), ২৩ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে সিকিমে বেড়াতে গিয়ে অকালেই প্রাণ হারালেন পাঁচজন বাঙালি পর্যটক| সোমবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের নয়াবাজার এলাকায়| দুর্ঘটনায় হতাহতদের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়| সিকিম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত, মছলন্দপুর ও দমদম থেকে ১৩-১৪ জনের একটি দল সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে এসেছিল| সোমবার সন্ধ্যায় দু’টি গাড়িতে ভাগ হয়ে তাঁরা কালুক যাচ্ছিলেন|

সন্ধ্যা তখন ৭.৩০ মিনিট হবে, নয়াবাজার থানার অন্তর্গত কাটারবোটে এলাকায় পর্যটকবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন, এছাড়াও গুরুতর আহত হয়েছেন চালক-সহ তিনজন| তাঁদের মধ্যে চালক এবং অপর একজন যাত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নামচি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, নীহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক ও তাঁর স্ত্রী আশালতা পাঠক, পাঠক দম্পতির একমাত্র ছেলে বিভাস পাঠক এবং ব্রজেনবাবুর বউদি লিপি পাঠক| নীহারেন্দু বিশ্বাসের বাড়ি বারাসতে| বাকিদের বাড়ি মছলন্দপুরে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top