News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় ভয়াল দুর্ঘটনায় টিএসআরের বাস, গুরুতর জখম ত্রিশ জন জওয়ান
Image

বড়মুড়ায় ভয়াল দুর্ঘটনায় টিএসআরের বাস, গুরুতর জখম ত্রিশ জন জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২২ অক্টোবর৷৷ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল টিএসআর জওয়ানরা৷ বড়মুড়া পাহাড়ে বাঁক নিতে গিয়ে

সোমবার বড়মুড়ায় পাহাড়ের খাদে টিএসআরের বাস৷ উদ্ধারকার্য চলছে৷ নিজস্ব ছবি৷

সোমবার সন্ধ্যারাতে এই দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় কমপক্ষে ত্রিশজন জওয়ান আহত হয়েছেন৷ প্রাথমিক প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে, প্রায় ত্রিশ ফুট গভীর খাদে পড়ে যায় টিআর-০৪-১১৩৭ নম্বরের বাস৷ ফায়ার সার্ভিস, পুলিশ এবং টিএসআর জওয়ানরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন৷ এদিকে, আহতদের জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ আহতদের মধ্যে কমপক্ষে দশজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আছেন ছাবিবশজন জওয়ান৷ ঠিক কতজন জওয়ান ঐ গাড়িটিতে ছিলেন তা খবর লেখা পর্যন্ত জানা যায়নি৷ তেলিয়ামুড়া থানা এবং চম্পকনগর থানার সাথে যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে থাকায় বিস্তারিত জানা যায়নি৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ টিএসআর জওয়ানরা আট নম্বর ব্যাটেলিয়ানের৷ তাঁরা ছাওমনু থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিলেন৷ মঙ্গলবার সকালে তাঁরা আগরতলা রেল স্টেশন থেকে ছত্তিশগড়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল৷ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে যাওয়ার কথা ছিল তাঁদের৷ দুর্ঘটনার সময় ঐ সড়ক দিয়ে আগরতলায় আসছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর কনভয় দিয়েও কিছু জওয়ানকে আগরতলায় জি বি হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ এদিকে, ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ তিনি জওয়ানদের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিমি গঠন করে দিয়েছেন৷ তাছাড়া ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন জওয়ানদের দেখার জন্য যান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রীর সাথে জিবিতে যান মুখ্যসচিবও৷ তাছাড়া পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারীকরাও জিবি হাসপাতালে ছুটে গেছেন বলে খবর পাওয়া গিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top