News Flash

  • Home
  • Uncategorized
  • পুজো দেখতে ধর্মনগর এসে নিখোঁজ যুবক
Image

পুজো দেখতে ধর্মনগর এসে নিখোঁজ যুবক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ অক্টোবর৷৷ চারদিন অতিক্রান্ত৷ এখন পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ এদিকে পুলিশের ব্যর্থতায় ভীষণ হতাশ হয়ে পড়েছেন নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা৷

জানা গেছে, কৈলাসহর থেকে ধর্মনগরে এসেছিলেন অমিত পাল (২৯) নামের এক যুবক৷ পুজো দেখতে এসে আর বাড়ি ফিয়ে যাননি তিনি৷ এদিকে অমিত বাড়ি না পৌছানোর ফলে খুবই চিন্তিত হয়ে পড়েছেন তাঁর নিকট আত্মীয়রা৷ তারা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখঁুজি করে কোনও কাজের কাজ হয়নি৷ জানিয়েছেন অমিতের বাবা ও মা৷ জানা গেছে, অমিমতের বাড়ি কৈলাসহরের ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশনের পাশেই৷ নিখোঁজ অমিত পালের বাবা বিশ্বজিৎ পাল কৈলাসহর থানায় ছেলের নামে একটি নিখোঁজ ডায়েরি করেছেন৷ কিন্তু নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও এখন পর্যন্তকোনও আশার বানী শোনাতে পারেনি পুলিশ৷ এতে একদিকে যেমন ক্ষুব্ধ অমিতের পরিবারের লোকেরা অপদিকে হতাশায় ভেঙে পড়েছেন তাঁরা৷ এদিকে ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বেণুমাধব দে জানিয়েছেন, তদন্ত জারি  রয়েছে৷ খুভ শীঘ্রই তাঁকে উদ্ধার করা যাবে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top