News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ ১০ দিনের লড়াই শেষ, মৃত্যু হল গুরুগ্রামের বিচারপতির ছেলের
Image

দীর্ঘ ১০ দিনের লড়াই শেষ, মৃত্যু হল গুরুগ্রামের বিচারপতির ছেলের

গুরুগ্রাম, ২৩ অক্টোবর (হি.স.): দীর্ঘ ১০ দিন ধরে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু হল গুরুগ্রামের অতিরিক্ত দায়রা বিচারপতির ছেলের| চলতি মাসের ১৩ তারিখ গুরুগ্রামে দেহরক্ষীর ছোড়া গুলিতে মারা যান বিচারকের স্ত্রী ঋতু শর্মা| গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বিচারক পুত্র ধ্রুব| অবশেষে ধ্রুবও হার মানলেন, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয়েছে ধ্রুব-র| মৃত্যুর পরও নজির গড়লেন ধ্রুব, দান করে গেলেন নিজের হার্ট, লিভার এবং কিডনি|

গত ১৩ অক্টোবর, শনিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ ছেলে ধ্রুবকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন অতিরিক্ত দায়রা বিচারক কিষাণ কান্ত শর্মার স্ত্রী ঋতু শর্মা| গুরুগ্রামের আর্কাডিয়া মলে তাঁরা শপিং করতে যান| তাঁদের সঙ্গে ছিলেন দেহরক্ষী মহিপাল| শপিং মলের সামনেই বিচারকের স্ত্রী এবং তাঁর ছেলেকে গুলি করে পালিয়ে যায় মহিপাল| রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বিচারকের স্ত্রী| সেই দিন থেকে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বিচারক পুত্র ধ্রুব, অবশেষে মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন ধ্রুবও| ঘটনার পর থেকে এখনও পলাতক মহিপাল|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top