News Flash

  • Home
  • Uncategorized
  • জন সমর্থন ছাড়া রাজনীতিতে সফল হওয়া যায় না : রজনীকান্ত
Image

জন সমর্থন ছাড়া রাজনীতিতে সফল হওয়া যায় না : রজনীকান্ত

চেন্নাই, ২৩ অক্টোবর (হি.স.) : জনগণের সমর্থন ছাড়া রাজনীতিতে সফল হওয়া যায় না। মঙ্গলবার এমনই জানালেন দক্ষিণী তামিল সুপারস্টার রজনীকান্ত।

নিজের অনুরাগীদের প্রতি উদ্দেশ্য করে এদিন তিনি বলেন, রাজনীতিতে যা আমরা চাইছি তা জনগণের সমর্থন ছাড়া পাবো না। জনগণের সমর্থন না থাকলে শুধুমাত্র ফ্যান ক্লাব দিয়ে রাজনীতিতে সফল হওয়া যায় না। যারা ভাবছে জনগণের সমর্থন ছাড়া রাজনীতিতে সফল হওয়া যায় তারা আদতে উন্মাদ।

উল্লেখনীয়, আরও এক দক্ষিণী সুপারস্টার কমল হাসান কয়েক মাস আগেই নিজের রাজনৈতিক দল ঘোষণা করেছিল। কিন্তু এখনও রাজনৈতিক দলের ঘোষণা করেননি রজনীকান্ত। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা বললেও এখনও এই বিষয়ে কোনও বিশেষ পদক্ষেপ নেননি তিনি। তামিলনাডুতে প্রত্যেক অভিনেতাদের নিজস্ব অনুরাগীদের নিয়ে গঠিত ফ্যান ক্লাব রয়েছে। কিন্তু এই ফ্যান ক্লাবের উপর আস্থা রেখে রাজনীতিতে নামতে চাইছেন না রজনীকান্ত। তিনি জানিয়েছেন, রজনী মাক্কল মানদ্রামের ৩০ থেকে ৪০ বছর সদস্য হলেই রাজনীতিতে যোগ দিয়ে দলীয় পদ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top