News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি অনুপ্রবেশ, সংঘর্ষ বিরতি লঙ্ঘন সহ একাধিক ইস্যুতে ভারত-পাকিস্তান ডিজিএমও স্তরে বৈঠক
Image

জঙ্গি অনুপ্রবেশ, সংঘর্ষ বিরতি লঙ্ঘন সহ একাধিক ইস্যুতে ভারত-পাকিস্তান ডিজিএমও স্তরে বৈঠক

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং পাক মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় উদ্বিগ্ন ভারত। এই বিষয়ে দুই দেশের সেনাবাহিনী মঙ্গলবার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও) স্তরে টেলিফোনের মাধ্যমে বৈঠক করেছে।

কাঁটাতার পেরিয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্রবেশ, একাধিকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন, বর্ডার অ্যাকশন টিমের অযাচিত গতিবিধির বিষয়গুলি বৈঠকে তুলে ধরা হয় ভারতীয় সেনাবাহিনীর তরফে। পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের কার্যকলাপে মদত দেওয়া থেকে পাকিস্তানকে বিরত থাকাতে বলে ভারতীয় সেনা। ২১ অক্টোবর ভারতীয় নিরাপত্তা বাহিনীর তিন জওয়ানের হত্যা নিয়ে সরব হয় ভারতীয় সেনা। এর আগে গত ২৯ মে শেষবার ভারত ও পাকিস্তান সেনা ডিজিএমও স্তরে বৈঠকে বসে ছিল। সেবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘনের উপর জোর দেওয়া হয়েছিল ভারতের তরফে। ওই বৈঠকের পর সাতবার অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ২৩ জন জঙ্গি প্রাণ হারিয়েছে।

উল্লেখনীয়, গত ২১শে অক্টোবর জম্মু ও কাশ্মীরের সুন্দরবনি সেক্টরে পাকিস্তানের জঙ্গিদের গুলিতে শহিদ হন টহলরত তিন জওয়ান। বিষয়টিকে মোটেও হাল্কা ভাবে নেয়নি বিদেশমন্ত্রক। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদ করে ভারতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের বরিষ্ঠ আধিকারিকদের ডেকে পাঠাল বিদেশমন্ত্রক। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ঢোকার সময় ছয়জন পাকিস্তানি জঙ্গিকে বাধা দেয় সীমান্তে টহলরত নিরাপত্তা বাহিনী। দুই তরফের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। সংঘর্ষে দুই জঙ্গি প্রাণ হারায়। শহিদ হন তিন জওয়ান। বিদেশমন্ত্রকের তরফে নিহত জঙ্গিদের মৃতদেহগুলিকে নিয়ে যেতে বলা হয়েছে পাকিস্তানকে। ২০১৮ সালে এখনও পর্যন্ত ১৫৯১ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে করেছে পাকিস্তান।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top