News Flash

  • Home
  • Uncategorized
  • মোঘলদের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির নাম পরিবর্তন করা উচিত : গিরিরাজ সিং
Image

মোঘলদের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির নাম পরিবর্তন করা উচিত : গিরিরাজ সিং

পাটনা, ২২ অক্টোবর (হি.স.): মোঘলদের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির নাম পরিবর্তন করা উচিত বলে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
সম্প্রতি এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার অনুমোদন দেয় উত্তরপ্রদেশের মন্ত্রিসভা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গিরিরাজ সিং। তিনি বলেন, ভারত আজ স্বাধীন দেশ। আমরা মোঘল বা ব্রিটিশদের দাস নই। দেশের বিভিন্ন জায়গার নামকরণ তারা করেছিলেন। এখন আমরা সেগুলি কেনও মানব। বিহারের মানুষেরা কি জানেন না যে খিলজি লুঠ করেছিল। অথচ বখতিয়ারপুরের নামে জায়গা বিহারে রয়েছে। দেশের ১০০টি জায়গায় নাম পরিবর্তন করা উচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভাল পদক্ষেপ নিয়েছে। বিহার সহ গোটা ভারতে মোঘলদের সঙ্গে সম্পর্কিত নাম পরিবর্তন করা উচিত।
বিরোধী দলগুলির নিন্দায় সরব হয়ে গিরিরাজ সিং জানিয়েছেন, আমাদের দেশের সমস্ত ইস্যুগুলিকে ভোটব্যাঙ্ক রাজনীতি হিসেবে ব্যবহার করা হয়। ক্রীতদাস মানসিকতা থাকার ফলে তার পরিবর্তন করতে অস্বস্তি হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top