News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল ডিলারদের ধর্মঘটের পেছনে বিজেপির হাত রয়েছে, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
Image

পেট্রোল ডিলারদের ধর্মঘটের পেছনে বিজেপির হাত রয়েছে, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : দিল্লিতে পেট্রোল ডিলারদের ধর্মঘটের পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন| ২২ অক্টোবর সকাল ছ’টা থেকে ২৩ অক্টোবর সকাল পাঁচটা পর্যন্ত, একদিনের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে| জ্বালানির মূল্যের উপর থেকে দিল্লি সরকার যাতে ভ্যাট কমিয়ে দেয়, সেই দাবিতে একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন| দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকেই রাজধানীর প্রায় ৪০০টি পেট্রোল পাম্প বন্ধ হয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই দুর্ভোগে পড়েছেন দিল্লিবাসী। এর প্রেক্ষিতে সোমবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, আয়কর হানার ভয় দেখিয়ে এই ধর্মঘট করতে পেট্রোল ডিলারদের বাধ্য করেছে বিজেপি। যেসব পেট্রোল ডিলার এই ধর্মঘটে যোগ দেবে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে তেল কোম্পানিগুলিকে। দিল্লিবাসীকে বিরক্ত করাটা বন্ধ করা উচিত বিজেপির। বিগত চার বছর পেট্রোলের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দিয়েছে মোদী সরকার। কেন্দ্রের উচিত জ্বালানি তেলের উপর করের বোঝা কমিয়ে দেওয়া। পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আনা উচিত। কেন মুম্বইতে এরকম ধর্মঘট হচ্ছে না। কারণ সেখানে বিজেপি সরকার রয়েছে।
উল্লেখনীয় দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিশ্চল সিংঘানিয়া জানিয়েছেন, দেশবাসীকে স্বস্তি দেওয়ার জন্য সম্প্রতি পেট্রোল-ডিজেলের দাম আড়াই টাকা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর দিল্লির প্রতিবেশী দুই রাজ্য হরিয়ানা এবং উত্তর প্রদেশে পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে ভ্যাট কমানো হয়েছিল। এর ফলে ওই দুই রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমে যায়, দিল্লিবাসী ওই দুই রাজ্যে গিয়ে পেট্রোল-ডিজেল নেওয়া শুরু করেন। আর তাই দিল্লির ব্যবসা খারাপ হতে থাকে। আর তাই, জ্বালানির মূল্যের উপর থেকে দিল্লি সরকার যাতে ভ্যাট কমিয়ে দেয়, সেই দাবিতে ২২ অক্টোবর সকাল ছ’টা থেকে ২৩ অক্টোবর সকাল পাঁচটা পর্যন্ত, একদিনের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top