News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসর ট্রেন দুর্ঘটনা : সিবিআই তদন্তের দাবিতে পিটিশন
Image

অমৃতসর ট্রেন দুর্ঘটনা : সিবিআই তদন্তের দাবিতে পিটিশন

চণ্ডীগড়, ২২ অক্টোবর (হি.স.): পঞ্জাবের অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এখনও মুছে যায়নি পঞ্জাব-সহ গোটা দেশবাসীর মন থেকে| দশেরার সন্ধ্যায় আনন্দ উদযাপনের সময় ডিএমইউ ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে অকালেই মৃত্যু হয়েছে ৬০ জনের| এছাড়াও আহত হয়েছেন ৫০-এরও বেশি মানুষ| এই ট্রেন দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ট্রেনের চালক অরবিন্দ কুমার-সহ অন্যান্য রেল কর্মীদের ক্লিনচিট দিয়েছে| এফআইআর দায়ের হলেও, তাতে নাম নেউ কারও| এমতাবস্থায় অমৃতসর ট্রেন দুর্ঘটনায় সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের দাবিতে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে পিটিশন দায়ের করলেন একজন ব্যক্তি| পিটিশনে ওই ব্যক্তির আর্জি, অমৃতসর ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক| অথবা, বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হোক|
৬০টি প্রাণ কাড়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে ডিএমইউ ট্রেনের চালক অরবিন্দ কুমারের বিরুদ্ধে| রেল অবশ্য তাঁকে ক্লিনচিট দিয়েছে| একাধিক অভিযোগ সত্ত্বেও, চিঠি লিখে অরবিন্দ কুমার জানিয়েছেন, সবরকম চেষ্টা করেছিলাম, ট্রেনটিকে দাঁড় করানোর জন্য| তাঁর দাবি, একটানা হর্ন বাজানোর পাশাপাশি এমার্জেন্সি ব্রেকও কষেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top