News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু ত্রিপুরায়
Image

লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু ত্রিপুরায়

আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : দুর্গাপূজা শেষ হতে না-হতেই এবার শুরু হয়েছে লক্ষ্মী পূজার প্রস্তুতি। আগামী বুধবার লক্ষ্মী পূজা। যদিও পঞ্জিকা মতে মঙ্গলবারই পূর্ণিমা শুরু হচ্ছে। অর্থাৎ পূজার নির্ঘণ্টও শুরু হয়ে যাচ্ছে।
রবিবার বাজারে আগরতলায় নক্ষ্মীদেবীর বিভিন্ন আকারের মূর্তির পসরা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। বিমল দাস নামের এক ব্যবসায়ী মিনিট্রাকে করে লক্ষ্মী মূর্তি নিয়ে স্থানীয় বাজারে এসেছেন। রাজধানীর বটতলা বাজার এলাকায় বসে ব্যবসায়ী বিমলবাবু জানান, তিনি এই মূর্তিগুলি সিপাহিজলা জেলার মেলাঘর এলাকা থেকে নিয়ে এসেছেন।
তিনি আরও জানান, মেলাঘর লক্ষ্মী মূর্তির জন্য বিখ্যাত। ক্রেতারা বাজারে এসে মেলাঘরের মূর্তির খোঁজ করেন। তাই তিনি এবং রাজধানীর বেশিরভাগ ব্যবসায়ী মেলাঘর থেকে লক্ষ্মী মূর্তি এনে বিক্রি করেন। তবে আগরতলার শিল্পীরাও লক্ষ্মী মূর্তি তৈরি করে বিক্রি করেন বলেও তিনি জানান।
তিনি জানান, বিভিন্ন আকারের মূর্তি নিয়ে এসেছেন। সর্বনিম্ন দাম ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করার পরিকল্পনা নিয়ে এসেছেন। তবে সব কিছু নির্ভর করছে বাজারে মূর্তি আমদানির উপর। কারণ প্রায় প্রতি ঘরেই লক্ষ্মী পূজা হয়। কারণ হিন্দু শাস্ত্র মতে তিনি ধনের দেবী। তাই বাজারে প্রচুর মূর্তি আসে, ফলে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে কত সস্তায় মূর্তি বিক্রি করতে পারেন।
বিমলবাবু বলেন, গত বছরের তুলনায় এ বছর মূর্তির দাম বেশি হবে না। দাম একই থাকবে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে তাঁর আশা, অন্যান্য বছরের মতো এ বছরও খুব বিক্রি হবে লক্ষ্মীর মূর্তি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top