News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানির দামে আগুন, ধর্মঘটের ডাক দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের
Image

জ্বালানির দামে আগুন, ধর্মঘটের ডাক দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সম্প্রতি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| ব্যতিক্রম বিগত চার দিন। চার দিন আগে পর্যন্ত নিত্যদিনই পেট্রোপণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। জ্বালানির দাম বাড়তে থাকায় রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ| এই পরিস্থিতিতে একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন| ২২ অক্টোবর সকাল ছ’টা থেকে ২৩ অক্টোবর সকাল পাঁচটা পর্যন্ত, একদিনের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে| জ্বালানির মূল্যের উপর থেকে দিল্লি সরকার যাতে ভ্যাট কমিয়ে দেয়, সেই দাবিতে একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন|
উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্ত নিত্যদিনই ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের মূল্য। কিন্তু, বিগত চার দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম নিম্নমুখী। সংশ্লিষ্ট মহল সূত্রের খবর, বিশ্ব বাজারে সম্প্রতি অশোধিত তেলের দাম কমার জন্যই দেশের বাজারেও কমছে পেট্রোল-ডিজেলের মূল্য।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top