News Flash

  • Home
  • Uncategorized
  • চলছে প্রতিমা নিরঞ্জন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
Image

চলছে প্রতিমা নিরঞ্জন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ রাজ্যজুড়ে চলছে প্রতিমা বির্সন৷ বিজয়া দশমীতে সকাল থেকেই প্রতিটি ক্লাবে চলে সিঁদুর নিয়ে মায়ের

বিজয়া দশমীতে দেবী দূর্গার প্রতিমা নিরঞ্জন৷ আগরতলায় তোলা ছবি নিজস্ব৷

বিদায় পর্ব৷ শুক্রবার দুপুর থেকে রাজ্যের রাজধানী আগরতলার হাওড়া নদীর যোগেন্দ্রনগর ও দশমীঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে৷ তার আগে সিঁদুর নিয়ে মায়ের বিদায় পর্ব এবং সিঁদুর খেলা চলেছে৷ এদিন রাজ্যের পুজা মন্ডপগুলিতে সনাতম ধর্মাবলম্মী মহিলারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তুলেন৷ নারীর পাশাপাশি ঢাকের তালে ‘দুর্গা মা-ই কি জয়’ ধবনি দিয়েছেন পুরুষরাও৷

এদিন, দুর্গবাড়িতে লক্ষ্য করা গিযছে প্রচুর ভীড়৷ সকাল থেকেই আকাশে বাতাসে ধবনিত হচ্ছিল বিষাদের সুর৷ দশমীর দিন সকাল আটটার মধ্যেই দর্পন বিসর্জন হয়ে গিয়েছিল৷ বিসর্জন ঘাটে আগরতলা পুর নিগম ও পশ্চিম জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ করা হয়েছে স্বেচ্ছাসেবক৷ পশ্চিম জেলার সহকারি জেলা শাসক শৈলেশ কুমার যাদব জানান, নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে দশমীঘাটে দুটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে৷ পাশাপাশি সিসিটিভি লাগানো হয়েছে৷ পানীয় জল, প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী শৌচালয় স্থাপন করা হয়েছে বলেও জানান শ্রীযাদব৷

এদিকে, শনিবারও বেশ কয়েকটি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে৷ তবে, এদিন রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের মন্ডপে প্রতিমা দেখতে হাজারো দর্শনার্থী ভীড় করেছেন৷ দশমীর পরদিনও প্রতিমা দেখার জন্য দর্শনার্থীরা ভীড় করেছেন মন্ডপে মন্ডপে৷ জানা গিয়েছে, সোমবারের মধ্যে রাজ্যের সব মন্ডপের প্রতিমা বিসর্জন হয়ে যাবে৷

এদিকে, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দশমী ঘাটগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরাদার করা হয়েছে৷ শহরের বিভিন্ন স্থানে মোতায়েন আছে নিরাপত্তা কর্মীরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top