News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে বোলিং ভারতের
Image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে বোলিং ভারতের

গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : টেস্ট সিরিজে হারানোর পর রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিযান শুরু করছে কোহলির ভারত। রবিবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতের৷ টস জিতে এদিন বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক কোহলি৷
আইসিসি’র ক্রমতালিকায় নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোহলিদের সামনে বড় চ্যালেঞ্জ দাঁড়াবে না মেনে নিচ্ছেন প্রত্যেকেই। অন্তত পাঁচদিনের ক্রিকেটের ফলাফল দেখে সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। তবে একদিনের সিরিজে মেন ইন ব্লু’র জয় টেস্ট সিরিজের মত সহজ হতে দিতে নারাজ ক্যারিবিয়ান দলনেতা জেসন হোল্ডার।
তবে এদিন ভারতীয় দল একাধিক পরিবর্তন রয়েছে৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন অভিষেক করছেন ঋষভ পন্ত৷ তাঁর হাতে একদিনের ক্যাপ তুলে দেন ঋষভের আইডল ও প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখেই একদিনের দলে খেলানো হচ্ছে ঋষভকে৷ তবে দস্তানা হাতে এদিন কিপিং করতে দেখা যাবে না তাঁকে৷ ধোনিই সেই দায়িত্ব সামলাবেন৷ অন্যদিকে বুমরাহ ও ভুবিকে বিশ্রামে দেওয়ায় তাঁদের পরিবর্তে দলে ফিরেছেন মহম্মদ শামি, তাঁকে সঙ্গ দিতে দেখা যাবে তরুণ খলিলকে৷ পেস বিভাগে রয়েছেন উমেশ যাদবও৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top