News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ছয় শিশু সহ নিহত ১১
Image

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ছয় শিশু সহ নিহত ১১

জালালাবাদ, ২১ অক্টোবর (হি.স.) : ফের আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার নানগারহার রাজ্যের পূর্বদিকে অবস্থিত আচিন জেলায় এই বিস্ফোরণটি হয়। বিস্ফোরণে ছয় শিশুসহ এগারো জনের মৃত্যু হয়েছে।
আফগানিস্তানের নানগারহার রাজ্যের পূর্বদিকে অবস্থিত আচিন জেলায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবারের এই বিস্ফোরণে ছয় শিশুসহ এগারো জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জঙ্গিরা ওই এলাকায় আগে থেকে মাইন পুতে রেখেছিল। তার থেকেই বিস্ফোরণটি হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। গোটা দেশজুড়ে এখন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আফগানিস্তানের নির্বাচনে বহু হিংসার ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এদিন ১৯২টি ছোটি খাটো নাশকতার ঘটনা ঘটেছে। উল্লেখনীয় তালিবানদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে নির্বাচন বাঁনচাল করতে তারা সমস্ত রকমের চেষ্টা করবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top