নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ দশমীর গভীর রাতে আখাউড়া সীমান্তের ভগৎ সিং কলোনীতে এক অগ্ণিকান্ডে পাঁচ পরিবারের নয়টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ জানা গেছে, অগ্ণিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি গাড়ি যায়৷ কিন্তু, কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না৷ শেষে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং টানা কয়েক ঘন্টার লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আসে৷ কিন্তু, ততক্ষণে পাঁচটি পরিবারের নয়টি ঘর সম্পূর্ণ ভাবে পুরে ছাই হয়ে যায়৷ এই ঘটনায় অবশ্য কেউ আহত হননি৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে তাঁরা বলতে পারেনি৷
আখাউড়া সীমান্তে অগ্ণিকান্ডে নয়টি ঘর ভস্মীভুত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















