News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন রাহুল, দাতিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ
Image

মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন রাহুল, দাতিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ

দাতিয়া (মধ্যপ্রদেশ), ১৫ অক্টোবর (হি.স.): আর মাত্র কিছু দিনের অপেক্ষা| আগামী নভেম্বর মাসেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন| মধ্যপ্রদেশে এক দফায় বিধানসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর, তার আগে মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| ভোট প্রচারে গিয়ে সর্বপ্রথম ঈশ্বরের দ্বারস্থ হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সোমবার সকালেই গোয়ালিওর থেকে হেলিকপ্টারে দাতিয়া উড়ে যান সোনিয়া পুত্র রাহুল| দাতিয়া পৌঁছনোর পর জনপ্রিয় মা পীতমবড়া পীঠে গিয়ে পুজো দেন রাহুল| সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কমল নাথ|
মা পীতমবড়া পীঠে পুজো দেওয়ার পর নির্বাচনী জনসভায় যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| নির্বাচনী জনসভা থেকে কৃষিঋণ মকুব, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী| রাহুলের কথায়, ‘‘নির্যাতিতা এবং মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর মনে কোনও জায়গা নেই| তিনি শুধুমাত্র শিল্পপতিদের কথাই ভাবেন| মেহুল ভাই, নীরব ভাই, অনিল ভাই, ললিত ভাই| কিন্তু, কৃষক এবং শ্রমিকদের কখনই ‘ভাই’ বলে সম্বোধন করেন না প্রধানমন্ত্রী|’ এরপরই জনসভায় উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে রাহুল গান্ধী বলেছেন, ‘মোদীজীকে কখনও শুনেছেন, দরিদ্র মানুষকে ভাই বলে ডাকতে ? কখনই না|’ প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেছেন, ‘মোদীজীর স্লোগান হল, বেটি বাঁচাও বেটি পড়াও| এই স্লোগান আমরা পছন্দ করেছি, কিন্তু বিজেপি বিধায়কই কাউকে ধর্ষণ করেছেন| মুখ্যমন্ত্রী তাকে আড়াল করছেন, দল থেকে তাকে বহিষ্কার করেননি প্রধানমন্ত্রী| সঠিক স্লোগান হল, বেটি পড়াও এবং বিজেপির বিধায়কের থেকে বাঁচাও|’ এদিন কৃষকদের ঋণ মকুব ইস্যুতেও বক্তব্য রেখেছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতির কথায়, ‘শুধুমাত্র একবার পিএমও-তে গিয়েছিলেন রাহুল গান্ধী| কারণ, কৃষকদের সম্পর্কে কথা বলতে চেয়েছিলেন তিনি| প্রধানমন্ত্রীকে আমি বলেছিলাম, কৃষকদের ঋণের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার জন্য| কিন্তু, তিনি একটি শব্দও উচ্চারণ করেননি|’
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচতন| খুব বেশি দিন আর বাকি নেই| তাই জোর তত্পরতায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে কংগ্রেস| পিছিয়ে নেই শিবসেনাও, সোমবারই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রথমন প্রার্থী তালিকা প্রকাশ করেছে শিবসেনা| প্রথম পর্যায়ে ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে শিবসেনার তরফে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top